Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

1 year ago

police law exam: পুলিশের আইনের পরীক্ষাতেও টুকলি বন্ধের অনুরোধ, মন্তব্য বিজেপি-র

police law exam notice
police law exam notice

 

কলকাতা, ৭ মার্চ : কলকাতা পুলিশের অফিসারদের জন‍্য এলএলবি ডিগ্রি পরীক্ষায় টোকাটুকি নিয়ে মন্তব্য করলেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। শুক্রবার তিনি এক্সবার্তায় কলেজের সংশ্লিষ্ট নির্দেশিকার প্রতিলিপি যুক্ত করে লিখেছেন, “টোকার রাজ‍্য পশ্চিমবঙ্গ। কর্মরত আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএস এবং কলকাতা পুলিশের অফিসারদের জন‍্য এলএলবি ডিগ্রি দিতে আইন কলেজ খুলেছে কলকাতা পুলিশ। তার পরীক্ষা চলছে।

আমলা-অফিসাররা এত টুকছেন যে কলেজের অধ্যক্ষ নোটিস জারি করে টুকলি বন্ধ করার অনুরোধ করেছেন। রাজ‍্যে যখন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে তখন পরীক্ষার্থীদের টোকা বন্ধ করতে যে আমলা-পুলিশ খুব কড়া, তারা নিজেদের পরীক্ষায় ফেলে টুকছেন। আজব বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে সর্বক্ষেত্রে চিটিং করাটাই সারসত‍্য। বাংলা এবং বাঙালির অধঃপতনের আরও এক নজির।”


You might also like!