Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Chandrima Bhattacharya : নাম না করে শুভেন্দুকে বেনজির তোপ চন্দ্রিমার

Chandrima Bhattacharya
Chandrima Bhattacharya

 

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : রাজ্য বাজেট নিয়ে তৃণমূলকে শুক্রবার তুলোধোনা করেছিল বিজেপি। লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা দিয়ে মহিলাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আক্রমণ করেন গেরুয়া শিবিরের বিধায়করা। এরপরই প্রতীকী প্রতিবাদ হিসেবে মাস্কের উপর ৫০০ টাকার নোট লাগিয়ে বিধানসভায় হাজির হন তাঁরা। এমনকী গোটা বাজেট না শুনেই বাইরে বসেছিলেন তাঁরা। শুক্রবার বিজেপি নেতৃত্বের এই কার্যকলাপকেই একহাত নেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভায় বিজেপি বিধায়কদের প্রতিবাদ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কার্যকলাপকে বেনজির আক্রমণ করলেন চন্দ্রিমা। শুভেন্দুকে খোঁচা দিয়ে বলে দেন, “প্রথমবার এমন জীব দেখলাম যে মুখে টাকা নিয়ে ঘুরছে।”


রীতিমতো কটাক্ষের সুরে তিনি বলেন, “গত বছর চেঁচামেচি হুড়োহুড়ি দেখেছিলাম (বাজেট পেশের সময়)। এবার দেখলাম বেরিয়ে চলে গেল। সম্মানীয় বিরোধী দলনেতা বারবার বেরিয়ে চলে যাচ্ছেন কাগজ ছিঁড়তে ছিঁড়তে। বাজেট আলোচনায় কোনও দিনই বিধানসভায় থাকেন না। এবারও থাকেননি।”


এরপরই মাস্ক পরে প্রতিবাদ নিয়ে বলে দেন, “আবার দেখলাম বিশেষ মাস্ক পরেছেন। এই পৃথিবীতে বহু জীব আছে। কেউ ঘাস খায়, কেউ ফলমূল, কেউ মাংসাশী। নিরামিষাসীও আছেন। কিন্তু এই প্রথম এমন জীব দেখলাম যে মুখে টাকা নিয়ে ঘুরছে। আগে কোনওদিন দেখিনি। ঋদ্ধ হলাম। বিজেপির গেরুয়া রং নিয়েও খোঁচা দিতে ছাড়েননি চন্দ্রিমা। বলেন, “গেরুয়া ত্যাগের রং। যারা ত্যাগ করেন না, তাদের গেরুয়া মানায় না।” বলেন, বাজেট পেশের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ‘চিরকুট’ নিয়েও রাজনীতি করেছে বিজেপি। চন্দ্রিমার বক্তব্য, “চিরকুট বলছেন? আমার তো পুরোটা পড়া হয়েই গিয়েছিল। ওটা মুখ্যমন্ত্রীর একটা সিদ্ধান্ত। সেটা ঘোষণামাত্র। ওটার জন্য বাজেট পাশ করতে হয় না। ক্যাবিনেট পাশও করতে হয় না। আমায় সংবিধান সেই অধিকার দিয়েছে। সেটা ঘোষণা করতেই পারি। এক শ্রেণীর লোকেদের প্রভাবিত করার চেষ্টা করছেন আপনারা।”

You might also like!