
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রসাধন সব নারীর ই পছন্দ। কিন্তু যে সব প্রসাধন আমরা কিনি সব সময় তা ব্যবহার করা হয় না, ফলে তা দীর্ঘ সময় ব্যবহার না হবার ফলে তা পুনরায় ব্যবহার যোগ্য আর থাকে না। এই তালিকায় সবার আগে আসে মাস্কার নাম, কিছুদিন বিনা ব্যবহারে পড়ে থাকলে তা শুকিয়ে যায় , তবে আমাদের হাতের কাছেই এমন কিছু জিনিস থাকে যেগুলি ব্যবহার করে শুকিয়ে যাওয়া মাস্কারা আবার প্রায় আগের পর্যায়ে ফিরিয়ে আনা যায়।
১/ মাস্কারা টিউবের মুখ বন্ধ করে এক গ্লাস গরম জলে ডুবিয়ে রেখে দিন। কিছু ক্ষণ পর তা ব্যবহারযোগ্য হয়ে ওঠে।
২/ ৪ থেকে ৫ ফোঁটা ভাল মানের লেন্স সলিউশন মিশিয়ে মুখ বন্ধ করে দিন। কিছু ক্ষণ রেখে, দুই হাতের তালুতে ঘষে ঘষে গরম করে নিয়ে তার পর ব্যবহার করুন।
৩/ ৪ থেকে ৫ ফোঁটা নারকেল তেল মিশিয়ে মুখ বন্ধ করে দিন। কিছু ক্ষণ রেখে, দুই হাতের তালুতে ঘষে ঘষে গরম করে নিয়ে তার পর ব্যবহার করুন।
কী কী করবেন না?
১/ মাস্কারা টিউবের মুখ খুলে রাখবেন না।
২/ ঘরে পাখা চালিয়ে মাস্কারা ব্যবহার করবেন না।
