Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Viswa Bharati : 'বিশ্বভারতীতে অশুভ শক্তি মাথাচাড়া দিয়েছে, খতম করতে হবে', ভাষাদিবসে উপাচার্য

Vidyut Chakraborty
Vidyut Chakraborty

 

সিউড়ি, ২১ ফেব্রুয়ারি : “বিশ্বভারতীতে অশুভ শক্তি মাথাচাড়া দিয়েছে, খতম করতে হবে।” মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । এই কথার রেশ টেনেই তিনি ভাষা শহিদদের প্রতি প্রকৃত সম্মান জানানোর কথা বলেন। তাঁর মতে, শুধু ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই নয়, সেদিনের ভাষা শহিদরা অন্যায়ের বিরুদ্ধেও আসলে গর্জে উঠেছিলেন নিজের ভাষায়। তাই অন্যায়ের প্রকৃত প্রতিবাদ করতে পারলেই আজকের দিনে তাঁদের যথাযথ সম্মান জানানো হবে।

মঙ্গলবার, আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বিশ্বভারতীতে সকাল থেকেই নানা অনুষ্ঠান চলছে। এদিন সকাল ৮টা নাগাদ পূরবী গেটের সামনে থেকে একটি পদযাত্রায় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, আধিকারিক, অধ্যাপক, অধ্যাপিকারাও সামিল পদযাত্রায়। পদযাত্রা শেষে বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, ”বিশ্বভারতীতে অশুভ শক্তি মাথাচাড়া দিচ্ছে, খতম করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করাই আসল কাজ। অনেকে হয়ত ভাবেন, অন্যদের সমস্যা, আমাদের সমস্যা নয়। কিন্তু মনে রাখবেন, একদিন অন্যের সমস্যাই আমাদেরও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তাই অন্য়ায়ের প্রতিবাদ করতেই হবে। আর তা করলেই আমরা ভাষা শহিদ রফিক, সালাম, জব্বারদের প্রতি যথাযথ মর্যাদা রাখতে পারব।”


You might also like!