Kolkata News: তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগে বৈদিক ভিলেজে, গ্রেফতার ৪

Baidik Village gang rape incident
Baidik Village gang rape incident

 

কলকাতা, ১২ নভেম্বর : জন্মদিনের পার্টিতে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠল রাজারহাটের বৈদিক ভিলেজে। অভিযুক্ত চার যুবককে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, জন্মদিনের পার্টি চলছিল রাজারহাটের ওই রিসর্টে। সেখানে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই তরুণীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জন্মদিনের পার্টিতে যাঁরা গিয়েছিলেন, তাঁদের ব্যাপারে কোনও তথ্য জানাতে পারেননি বৈদিক ভিলেজ কর্তৃপক্ষ। চার যুবককে শুক্রবার রাতে প্রথমে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়। শনিবার রাজারহাট থানায় ধৃতদের জেরা করা হচ্ছে। জানা গিয়েছে, ১০-১৫ জনের একটি দল বৈদিক ভিলেজে পার্টি করার জন্য গিয়েছিল। তবে তাঁদের সম্পর্কে কোনও তথ্য বৈদিক ভিলেজের কাছে নেই বলে দাবি করা হয়েছে। এই প্রেক্ষিতে বৈদিক ভিলেজ কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পূর্বপরিচিতরা পরিকল্পনামাফিক ওই তরুণীকে গণধর্ষণ করেছে। বৈদিক ভিলেজে গণধর্ষণের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বৈদিক ভিলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে পুলিশ। গণধর্ষণে কারা অভিযুক্ত তা খতিয়ে দেখতে রিসর্টের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…