বাঘাযতীন বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা হচ্ছেন মামলাকারী প্রিয়াঙ্কা সাউ

বাঘাযতীন বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা হচ্ছেন মামলাকারী প্রিয়াঙ্কা সাউ
বাঘাযতীন বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা হচ্ছেন মামলাকারী প্রিয়াঙ্কা সাউ

 

কলকাতা, ২২ অক্টোবর : এসএসসি মামলাকারী প্রিয়াঙ্কা সাউ পেয়েছেন এসএসসি’র চিঠি। শনিবার জানা গিয়েছে তাঁর কর্মস্থল হবে বাঘাযতীন বালিকা বিদ্যালয়। কলকাতা হাইকোর্টের রায় ছিল আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রিয়াঙ্কাকে চাকরির নিয়োগপত্র দিতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ২৯ অক্টোবরের মধ্যেই নিয়োগ করতে হবে প্রিয়াঙ্কাকে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আর কিছুদিনের মধ্যেই নিয়োগপত্র পেয়ে যাবেন তিনি। উল্লেখ্য, গত ২০১৭ সালে মেধাতালিকা অনুযায়ী মহিলা বিভাগে সাক্ষাৎকার হয়েছিল। তাঁর নাম ছিল অপেক্ষা-তালিকায়। এরপরে জানা গিয়েছিল, তাঁকে সাক্ষাৎকারে ডাকা না হলেও তাঁর থেকে কম নম্বর পেয়েছেন এমন একজন চাকরি পেয়েছেন। তারপরেই মামলা দায়ের করেছিলেন ঢাকুরিয়ার বাসিন্দা প্রিয়াঙ্কা। প্রসঙ্গত, ববিতা অধিকারীর পরে এবার চাকরি পেলেন প্রিয়াঙ্কা সাউ। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, বাড়ির কাছের তিনটি স্কুলের মধ্যে থেকে স্কুল বাছার সুযোগ দিতে হবে প্রিয়াঙ্কা সাউকে। ১১ থেকে ২১ অক্টোবরের মধ্যে প্রিয়াঙ্কার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে এসএসসিকে। কাউন্সেলিং শেষ হলে ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে চাকরির নিয়োগপত্র দিতে হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…