Anubrata Mondal : ফের গ্রেফতার অনুব্রত, এবার ইডি-র হাতে

Anubrata Mondal
Anubrata Mondal

 

কলকাতা, ১৭ নভেম্বর : গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের পর এবার ইডি গ্রেফতার করল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। সিবিআই গ্রেফতারের পর জেলবন্দি রয়েছে এই নেতা। বৃহস্পতিবার তাকে জেরা করতে আসানসোল সংশোধনাগারে যায় ইডির প্রতিনিধি দল। এক টানা সাড়ে পাঁচ ঘণ্টা জেরার পর গ্রেফতার করে ইডি। ইডি সূত্রে এই খবর জানা গিয়েছে।

বিপুল সম্পত্তি, টাকার লেনদেন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার উৎস কী? জানতে চেয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে দফায় দফায় জেরা করে ইডি। কিন্তু, তিনি সদুত্তর দিচ্ছিলেন না, তথ্য গোপন করছিলেন বলে ইডি সূত্রে খবর। এই পরিস্থিতিতে তাঁকে হেফাজতে চেয়ে দিল্লি নিয়ে যেতে আবেদন জানাতে পারে ইডি, এমনই খবর সূত্রের। গরুপাচার মামলায় এখন জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল।

সিবিআই সূত্রের খবর, অনুব্রত মণ্ডল, তাঁর স্ত্রী ছবি মণ্ডল, মেয়ে সুকন্যা, মেয়ের দুটি সংস্থা, ওই সংস্থার অন্যতম ডিরেক্টর, অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের ৮টি অ্যাকাউন্টে এই চারবছরে মোট নগদ ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা জমা পড়েছিল। কোটি কোটি টাকা নগদ কেন নেওয়া হয়েছিল, কারা জমা দিয়েছিল, নগদ জমা নেওয়ার ক্ষেত্রে যে নিয়ম থাকে, তা মেনে চলা হয়েছিল কি না, জানতে ৩টি ব্যাঙ্কের আধিকারিকদের তলব করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…