Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

New CP of Kolkata : কলকাতার নতুন সিপি-কে নিয়ে ডাক্তারদের সাবধান করলেন অর্জুন

Arjun Singh and Manoj Verma (symbolic picture)
Arjun Singh and Manoj Verma (symbolic picture)

 

কলকাতা, ১৮ সেপ্টেম্বর : “ব্যারাকপুরকে অপরাধীদের গড় করেছেন এই মনোজ বর্মা।’ এই মন্তব্য করে আন্দোলনরত চিকিৎসকদের সাবধান করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ। অর্জুনবাবুর বার্তা, ‘‘মনোজ বর্মা যে ‘রোড রোলার’ চালাবে, ইউ ক্যান্ট ইমাজিন’। আমি জানি, তাই বলছি।’’ বিনীত গোয়েলের চেয়ে ‘ভয়ঙ্কর’ মনোজ বর্মা। কলকাতার নতুন পুলিশ কমিশনারকে নিয়ে এমনই মন্তব্য করে অর্জুনবাবু সাংবাদিকদের বলেন, ‘‘এই মনোজ বর্মা চার বছর এখানে ছিলেন। তখন থেকে সমস্ত অপরাধীকে জনপ্রতিনিধি বানিয়েছেন। তাদের কেউ কাউন্সিলর হয়েছেন। কেউ এখন বিধায়ক। এরা সবই মনোজ বর্মার প্রোডাক্ট।’’

অর্জুনবাবুর কথায়, ‘‘এই মনোজ বর্মা অদ্ভুত চরিত্র। সিপিএম জমানায় তৃণমূলকে খুন করাতেন জঙ্গলমহলে। তিনিই ২০১৯ সালে ব্যারাকপুরে এসে দুটো নিরীহ মানুষকে গুলি করিয়ে দিলেন। সমস্ত বিজেপির পার্টি অফিস দখল করা থেকে ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো— সবই করেছেন মনোজ বর্মা। অনেকে বলছেন, ব্যারাকপুর এলাকাকে শান্ত রেখেছিলেন উনি। কিন্তু ব্যারাকপুরকে অপরাধীদের গড় করেছেন এই মনোজ বর্মা।’’


You might also like!