Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Anubrata Mandal : মণ্ডলের কন্যা সুকন্যাকে জেরা সিবিআইয়ের

Sukanya Mondal
Sukanya Mondal

 

বীরভূম, ১৬ সেপ্টেম্বর : গরু পাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই আধিকারিকরা।

প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট ধরে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনুব্রত-কন্যার বয়ান রেকর্ড করা হয়েছে। চালকলে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। শুক্রবার দুপুরে বোলপুরে নিচুপট্টিতে তৃণমূল নেতার বাড়িতে যান তদন্তকারীরা। সিবিআইয়ের ওই দলে মহিলা আধিকারিকরাও ছিলেন।

সিবিআই সূত্রে খবর, সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতেই অনুব্রতর বাড়িতে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। গত ১৭ অগাস্ট সিবিআই অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে যায় বাড়িতে। কিন্তু সুকন্যার দেখা মেলেনি। তখন সুকন্যার তরফে জানানো হয়েছিল, তাঁর মানসিক অবস্থা ভাল নেই। তবে এদিন সমস্ত রকম আইনি প্রক্রিয়া মেনেই অনুব্রতর বাড়ি যান আধিকারিকরা।

অনুব্রতকে গ্রেফতারের পর একাধিক সম্পত্তির হদিস মিলেছে বলে দাবি করেছে সিবিআই। বীরভূমের একাধিক রাইস মিলে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। ভোলে ব্যোম রাইস মিলের প্রাক্তন মালিকের ছেলে শ্যামল মণ্ডলকে জিজ্ঞাসাবাদও করতে পারে বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, শান্তিনিকেতনের রতনকুঠির সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারিও গিয়েছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…