অভিষেকের শ্যালিকাকে রক্ষাকবচ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ, মামলা ইডি-র

Abhishek's sister-in-law is challenged by the
Abhishek's sister-in-law is challenged by the

 

কলকাতা, ১০ নভেম্বর : কয়লা পাচার মামলায় রক্ষাকবচ পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। কলকাতা হাই কোর্ট জানিয়েছিল, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না।

বৃহস্পতিবার হাই কোর্টের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দায়ের হল মামলা। আগামী ১৬ নভেম্বর মামলার শুনানি। কয়লা পাচার মামলায় অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে দিল্লিতে ডেকেছিল ইডি। একাধিকবার সমন পাঠানো হয়। দিল্লিতে বারবার ডাকার পালটা দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক এবং রুজিরা। সেখানে ধাক্কা খেলে সুপ্রিম কোর্টে যান তাঁরা। সেই সময় শীর্ষ আদালতে অভিষেক-রুজিরার আরজি গৃহীত হয়। জানিয়ে দেয়, দিল্লি নয়, কলকাতায় জেরা করতে হবে তাঁদের।

এদিন সেই রায়কে মাথায় রেখেই মেনকা গম্ভীরের আরজিতে সায় দিয়েছিল কলকাতা হাই কোর্ট।জানিয়েছিল, জেরা করলেও আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…