Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Abhaya camp for floodzone:অভিনব ভাবনা! এবার অভয়া শিবির বন্যা পীড়িতদের সাহায্যে

Abhaya camp for floodzone
Abhaya camp for floodzone

 

কলকাতা, ২০ সেপ্টেম্বর :  অভয়া ক্লিনিকের পর এবার অভয়া শিবির। নিঃসন্দেহে অভিনব ভাবনা ও উদ্যোগ। বন্যা পীড়িতদের জন্য পাশে দাঁড়িয়ে সাহায্য বাড়িয়ে দিতেই এই ভাবনা জুনিয়র চিকিৎসকদের। বানভাসি এলাকায় জল নামতেই সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে। সেই আশঙ্কা বরাবরের। এবছরও তার ব্যতিক্রম হবে না তা ধরে নিয়েই বিশেষ অভিযানের ভাবনা। জুনিয়র চিকিৎসকদের মিলিত সংগঠনগুলির সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত সভায় জানানো হয়েছে। গতকাল মাঝরাতে দফায় দফায় বৈঠকের নানা বিষয়ে আলোচনার পর এই নির্যাতিতার প্রতি সুবিচার বজায় রাখতে অভয়া ক্লিনিক যেমন দুর্গতদের কল্যাণে কাজ করবে তেমনই সংশ্লিষ্ট এলাকায় অভয়া শিবির খুলে বসার সিদ্ধান্ত।

এদিকে, স্বাস্থ্য ভবনের সামনেই চিকিৎসকদের কাছে পাঠানো সাহায্য বাবদ নানা সামগ্রী মজুত রয়েছে। এর মধ্যেই যেমন শুকনো খাবার, জামাকাপড় তেমন ওষুধ পত্র ইত্যাদি। ইতিমধ্যেই পাঠানো হবে এ নিয়ে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর তরফে জানানো হয়েছে।

You might also like!