Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Train Service : ট্রেন বাতিলে ভোগান্তি যাত্রীদের একাংশের

Train Service
Train Service

 

কলকাতা, ২ মার্চ  : ফের বাতিল একাধিক ট্রেন। রেলের পরিকাঠামো সংক্রান্ত কিছু কাজের জন্য বাতিল করা হয়েছে একগুচ্ছ ট্রেন। দক্ষিণ-পূর্ব রেলের মূলত আদ্রা ডিভিশনে নন-ইন্টারলকিং-এর কাজ হচ্ছে। সেই কারণেই ২ থেকে ৪ মার্চ পর্যন্ত ট্রেন চলাতল ব্যহত হবে বলে জানানো হয়েছে।

এই শাখায় যে ট্রেনগুলি বাতিল হচ্ছে, সেগুলি হল-

 ১৩১৫২/১৩৫১১ আসানসোল-টাটানগর-আসানসোল এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি এক সপ্তাহে তিন বার চলে। ৩ মার্চ, শুক্রবার এই ট্রেন যাত্রা করার কথা। ০৮১৭৩/০৮১৭৪ আসানসোল-টাটানগর-আসানসোল মেমু স্পেশাল ট্রেনটি পুরুলিয়া স্টেশন অবধি যাতায়াত করবে। ২, ৩, ৪ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ট্রেনটি যাত্রা করার কথা ছিল। রামপুরহাট ও মুরারই স্টেশনের মধ্যে এবং রামপুরহাট ও মুরারই স্টেশনের তৃতীয় লাইনের কাজ হচ্ছে। সে কারণে ওই দুই লাইনেও ব্যহত হচ্ছে রেল পরিষেবা।

যে সব ট্রেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেগুলি হল- 

১৩০৫৩/১৩০৫৪ হাওড়া-রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস, ১৩১৪৯/১৩১৫০ শিয়ালদহ-আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ১৩১৪৭/১৩১৪৮ শিয়ালদহ-বামনহাট-শিয়ালদহ, উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই ট্রেনগুলি ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ-নিউ

ফরাক্কা লাইন দিয়ে ঘোরানো হবে। ব্যান্ডেল, কাটোয়া ও আজিমগঞ্জ স্টেশনে থামবে ট্রেন। ১৩৪১৭ দিঘা-মালদহ টাউন এক্সপ্রেস ৩০ মিনিট দেরিতে চলবে বলেও জানানো হয়েছে।


You might also like!