Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

1 year ago

Bengal Assembly News: অসদাচরণের অভিযোগ, শুভেন্দু ও অগ্নিমিত্রা-সহ ৪ বিজেপি বিধায়ক সাসপেন্ড

Suspended Subhendu Adhikari & Agnimitra Paul
Suspended Subhendu Adhikari & Agnimitra Paul

 

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : অসদাচরণের জন্য বিধানসভা থেকে বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, বিশ্বনাথ কারক ও বঙ্কিম চন্দ্র ঘোষকে। সোমবার এই ঘোষণা করেছেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। সোমবারের সভায় এই নিয়ে বিশেষ নোটিশ উত্থাপন করেন সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ। শাসক দলের মুখ্যসচেতক ঘোষ সভায় লিখিত বক্তব্য পেশ করেন।

অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সভায় সরকারি কাজ চলাকালীন সময়ে এই ধরনের ঘটনা পরিষদীয় নিয়মের বাইরে। কাগজ ছিঁড়ে অধ্যক্ষের দিকে দৌড়ে যাওয়া, কাগজ পত্র ছিঁড়ে উড়িয়ে দেওয়া, অধ্যক্ষের দিকেই আঙুল তোলা ইত্যাদি নিয়ম বহির্ভূত। এর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। এরপর ওই লিখিত নোটিশ পাঠ করেন ও অধ্যক্ষ শুভেন্দু ও অগ্নিমিত্রা-সহ ৪ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন।

You might also like!