Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Jharkhand

3 years ago

Cyber Crime in Ranchi : রাঁচিতে ১.৩৩ কোটি টাকার প্রতারণার মামলা প্রকাশ্যে

Cyber attack in Ranchi (File Picture)
Cyber attack in Ranchi (File Picture)

 

রাঁচি, ২ আগস্ট : রাঁচিতে ১.৩৩ কোটি টাকার প্রতারণার মামলা প্রকাশ্যে এসেছে। রাঁচির ধুরভা থানা এলাকার ঘটনা। ঘটনায় প্রতরণার স্বীকার নবীনবাবু বুধবার সিআইডি-র সাইবার থানায় মামলা রুজু করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছেন, নবীন কুমার ভার্মা ক্রিপ্টো কারেন্সি বাজারে টাকা বাড়াতে গিয়ে ১.৩৩ কোটি টাকা প্রতারিত হয়েছেন। সাইবার অপরাধীরা প্রতারিত অর্থ লেবাননের সন্ত্রাসবাদী হিজবুল্লাহ পরিচালিত একটি অ্যাকাউন্টে পাঠায়। পুলিশ এই মামলার চার্জ সিআইডির সাইবার সেলে হস্তান্তর করেছে। বুধবার সাইবার থানার ডিএসপি নেহা বালা বিষয়টি জানায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১ লক্ষ ৪৭ হাজার ৬৮(মার্কিন ডলার) ব্যবসার কাজের জন্য তার অ্যাকাউন্টে ছিল। সেইসময় কোম্পানির প্রধান মিস্টার মার্ক প্রস্তাব দিয়েছিলেন যে, তিনি যদি তার সঙ্গে ৫ শতাংশ কমিশনে তিনদিনের চুক্তি করেন তবে তিনি তার আমানত উল্লেখযোগ্যভাবে বাড়াবেন। এরপর মার্কের সঙ্গে তিনদিনের চুক্তি করেন নবীন। তারপরেই তাঁর জমানো টাকা বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ৯৫ হাজার ২৮ মার্কিন ডলার। নবীন তার কমিশনও মার্ককে দিয়েছিল কিন্তু যখন ৫২ হাজার মার্কিন ডলার তুলতে গেলেন তখন সেটা তোলা যায়নি। তখন তিনি বুঝতে পারেন যে তিনি সাইবার প্রতারিত হয়েছেন। এরপর তিনি সরাসরি সাইবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর সাইবার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

You might also like!