Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Israel-Hamas War: ভারতের পথে পণ্যবাহী জাহাজ ছিনতাই, দায় স্বীকার পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠনের

This cargo ship itself has been hijacked (Collected)
This cargo ship itself has been hijacked (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্রিটেনের একটি সংস্থার মালিকানাধীন ওই জাহাজ জাপানের একটি সংস্থার দ্বারা নিয়ন্ত্রিত। ‘গুরুত্বপূর্ণ’ সামগ্রী নিয়ে জাহাজটি ভারতের দিকে যাচ্ছিল ভারতে আসার পথে লোহিত সাগরে ছিনতাই করা হয়েছে আস্ত একটি পণ্যবাহী জাহাজকে। রবিবার ইজরায়েলের এই দাবিতে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার জন্য ইজরায়েলের তরফে দায়ী করা হয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথিকে। তবে কেবল হুথি নয়, এর নেপথ্যে ইরানেরও হাত রয়েছে বলে মনে করছে তেল আভিভ। সূত্রের খবর, জাহাজে ছিলেন ২৫ জন কর্মী। এই ২৫ জন ইউক্রেন, বেলারুশ, মেক্সিকো-সহ বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গিয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছে হুথি। জাহাজ ছিনতাই করার বিষয়টি স্বীকার করে তারা জানিয়েছে, একটি ইজ়রায়েলি পণ্যবাহী জাহাজকে দক্ষিণ লোহিত সাগরে ‘বাজেয়াপ্ত’ করা হয়েছে। যদিও ইজ়রায়েলের পাল্টা দাবি, জাহাজটি তাদের নয়। জাহাজে ইজ়রায়েলের কোনও নাগরিকও ছিলেন না। হুথির এক মুখপাত্র জানিয়েছেন, জাহাজে থাকা ২৫ জন কর্মীকে ইসলামিক নীতি এবং আদর্শ অনুযায়ী তাদের হেফাজতে রাখা হবে। একটি সূত্র মারফত জানা গিয়েছে, হেলিকপ্টারের মাধ্যমে জাহাজটিকে অপহরণ করেছে হুথি।

এই ঘটনায় অবশ্য সরাসরি ইরানকে দুষে একটি বিবৃতি দিয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সচিবালয়। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের মদতে আন্তর্জাতিক জলপথের নিরাপত্তাকে বিঘ্নিত করা হচ্ছে। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর হুথি সরাসরি প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠনটির পাশে দাঁড়িয়েছে। এই আবহে জাহাজ ছিনতাইয়ের দাবি- পাল্টা দাবি নিয়ে পশ্চিম এশিয়ার রাজনীতি ফের সরগরম হয়ে উঠতে চলেছে বলে মনে করা হচ্ছে।

You might also like!