International

3 years ago

Nepal : নেপাল সফরে যাচ্ছেন বিনয় কোয়াত্রা, সে দেশের বিদেশ সচিবের আমন্ত্রণেই এই যাত্রা

Vinay Mohan Kwatra
Vinay Mohan Kwatra

 

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি : দুই দিনের সফরে নেপালে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা। নেপালের বিদেশ সচিব ভরত রাজ পউডিয়াল-এর আমন্ত্রণে তাঁর এই সফর বলে জানা গিয়েছে। ১৩-১৪ ফেরুয়ারি দু'দিনের সফরে প্রতিবেশী দেশ নেপালে যাবেন ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রা। নেপালে গিয়ে সে দেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করবেন বিনয় কোয়াত্রা।

বিদেশমন্ত্রক জানিয়েছে, বিদেশ সচিব বিনয় কোয়াত্রা ১৩-১৪ ফেব্রুয়ারি নেপালে সরকারি সফরে যাবেন। সফরকালে ভারত ও নেপালের বিদেশ সচিবরা দুই দেশের মধ্যে বহুমুখী সহযোগিতার সম্পূর্ণ পরিসর নিয়ে আলোচনা করবেন।


You might also like!