Breaking News

 

International

3 years ago

Turkey Earthquake: ভূমিকম্প বিদ্ধস্ত তুরস্কে নির্বাচন করতে বদ্ধপরিকর প্রেসিডেন্ট এরদোগান ও বিরোধী দলগুলো

Turkey Earthquake
Turkey Earthquake

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সমস্ত বিশ্ব যখন তুরস্কের ভূমিকম্প নিয়ে চিন্তিত ঠিক সেই সময় পূর্ব ঘোষণা অনুযায়ী তুরস্কে সাধারণ নির্বাচন করার পক্ষেই সওয়াল করলেন প্রেসিডেন্ট।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী তুরস্কে আগামী ১৪ মে জাতীয় নির্বাচন হওয়ার কথা। কিন্তু নির্বাচনী প্রস্তুতির মধ্যেই গত ৬ ফেব্রুয়ারি দেশটিতে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী এই ভূমিকম্পের কারণে দেশটিতে সময়মতো নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দেশবাসী এখন স্বজন হারানোর যন্ত্রনায় কাতর। সেই অবস্থায় এই ঘোষণায় সকলেই স্তম্ভিত। 


যদিও বিরোধীরাও ১৪ মে নির্বাচনের পক্ষে। তা নাহলে তৈরি হবে সাংবিধানিক সঙ্কট। জানা যাচ্ছে, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরোধীরা দাবি করেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী ১৪ মে নির্বাচন করতে হবে। তা না হলে সংবিধান অনুযায়ী ১৮ জুন করতে হবে নির্বাচন। প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী দেশটির নির্বাচন হওয়ার কথা ১৮ জুন। তবে এ বছর বেশ কিছু কারণে নির্বাচনের দিন মাস খানেক এগিয়ে আনা হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, ভূমিকম্পের কারণে গত দুই সপ্তাহ ধরে নির্বাচন ইস্যুতে কথা বলেননি প্রেসিডেন্ট এরদোগান। তবে বুধবার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (এ কে পার্টি) সিনিয়র সদস্যরা দীর্ঘ ৭ ঘণ্টার বৈঠক করেছেন। এবং তিনি নির্বাচন ১৪ মে করার পক্ষে রায় দিয়েছেন। কিন্তু আন্তর্জাতিক মহল মনে করেন, মানুষ ও মানুষের জীবন প্রথম। সংবিধান প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যেতে পারে। এখন দেখার শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত তারা গ্রহণ করেন।


You might also like!