Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

International

1 year ago

Donald Trump: রাশিয়াকে পুনরায় জি৭ জোটে ফিরিয়ে আনতে চান ট্রাম্প

Donald Trump
Donald Trump

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি রাশিয়াকে বিশ্বের উন্নত সাত দেশের জোট জি৭-এ ফিরিয়ে আনতে চান। মস্কোকে জোটটি থেকে বহিষ্কার করা ভুল ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। 

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলের আগ পর্যন্ত শিল্পোন্নত দেশগুলোর এই জোটের সদস্য ছিল রাশিয়া। তখন জোটটি জি৮ নামে পরিচিত ছিল। ক্রিমিয়া দখলের পর মস্কোকে জোটটি থেকে বহিষ্কার করা হয়।ট্রাম্প হোয়াইট হাউসে নতুন করে শুল্ক ঘোষণা করার সময় বলেন, ‘আমি তাদের (রাশিয়া) ফিরিয়ে আনতে চাই। আমার মনে হয় তাদের বাদ দেওয়া ভুল ছিল। দেখুন, বিষয়টি আসলে রাশিয়াকে পছন্দ করা বা না করার নয়। এটি ছিল জি৮।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি বলেছিলাম, 'তোমরা কী করছ? তোমরা সবাই কেবল রাশিয়ার কথা বলছ। তাদের আলোচনার টেবিলে বসা উচিত। আমার মনে হয় পুতিন ফিরে আসতে পছন্দ করবেন।’কানাডা এই বছর জি৭ জোটের সভাপতির দায়িত্ব পালন করছে। ট্রাম্পের এই মন্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটি।

You might also like!