International

2 years ago

The New York garage collapsed: চোখের সামনে ভেঙে পড়ল নিউইয়র্কের ৪ তলা গ্যারেজ

The New York garage collapsed
The New York garage collapsed

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ২০০৩ সালে এই গ্যারেজটি বিপজ্জনক ঘোষণা হওয়ার পরেও কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ ছিল উদাসীন। তার ফলেই ঘটল এই মর্মান্তিক ঘটনা। নিউইয়র্ক সিটির পুলিশ কমিশনার কিচ্যান্ট সেওয়েল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যারেজ ভেঙে পড়া নিছকই দুর্ঘটনা। কেউ ষড়যন্ত্র করে কিছু করেছে বলে মনে হচ্ছে না।' নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘কাঠামোটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ২০০৩ সাল থেকে এই কাঠামোটিসহ ২৫টি কাঠামোকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল।’

 সকলের চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নিউইয়র্ক সিটির গাড়ি রাখার জন্য তৈরি চার তলা একটি গ্যারেজ। মানুষ তখন প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছে। নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনে বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় একজন শ্রমিক নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর নিউইয়র্ক টাইমসের। 

গাড়ি রাখার গ্যারেজটির ভেঙে পড়ার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যায়, গ্যারেজ ভেঙে যাওয়ার পর একের পর এক গাড়ি নিচে পড়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সূত্রের খবর নিতান্তই ভোরের দিকে হওয়ার কারণে হতাহতের সংখ্যা কম। এখন বিপর্যয় মোকাবিলার দল কাজ শুরু করেছে।


You might also like!