Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

China:চিনকে রুখতে বিপুল অঙ্কের প্রতিরক্ষা বাজেট ঘোষণা তাইওয়ানের

Taiwan announced a huge defense budget to stop China
Taiwan announced a huge defense budget to stop China

 

তাইপে : চিনের চ্যালেঞ্জের মুখে এবার বিপুল অঙ্কের প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব পেশ করল দ্বীপরাষ্ট্রটি। জানা গিয়েছে, প্রতিরক্ষা বিষয়ে তাইওয়ান যে বাজেট পেশ করেছে তার পরিমাণ ১৯০ কোটি মার্কিন ডলার। এই প্রস্তাবিত বাজেট এখন সংসদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বিপুল অর্থের বাজেট প্রসঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, “আত্মরক্ষার ক্ষেত্রে তাইওয়ান নিজেদের আরও শক্তিশালী করবে। শক্তিশালী প্রতিরক্ষার দ্বারা জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। এ বিষয়ে আন্তর্জাতিক স্তরেও সহযোগিতা প্রয়োজন।” চিনের বিরুদ্ধে মজবুত প্রতিরোধ গড়ে তুলতে এফ-১৬ যুদ্ধবিমানের উন্নতিতে লেগে পড়েছে তাইওয়ান। তৈরি করা হচ্ছে সাবমেরিনও।

উল্লেখ্য, চিন ও তাইওয়ানের মধ্যে বহুদিন ধরে চলছে ক্ষমতা দখলের লড়াই। গত তিন বছরে এই লড়াই আরও তীব্র হয়েছে। দ্বীপরাষ্ট্রটিকে নিজেদের দখলে আনতে মরিয়া চিন। কিন্তু ‘ড্রাগন’কে এক চুল জমিও ছাড়তে নারাজ তাইওয়ান। ফলে চাপানউতোর বেড়েই চলেছে দু’দেশের মধ্যে। এই সংঘাতে তাইওয়ানের পক্ষে দাঁড়িয়েছে আমেরিকা। যা নিয়ে আরও আগ্রাসী হয়ে উঠেছে জিনপিং প্রশাসন। এখন তাইওয়ানের আকাশ জুড়ে ক্রমশ ঘনাচ্ছে যুদ্ধের মেঘ।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই আমেরিকায় গিয়ে বিতর্ক আরও উসকে দিয়েছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। এই সফরের পালটা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করতে সমস্ত রকম পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে চিন। তাইওয়ানের চিন্তা বাড়িয়ে সামরিক মহড়ার তীব্রতা বাড়াচ্ছে লালফৌজ। স্বাভাবিকভাবেই যা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাইপেইর। এবার চিনের গা জোয়ারি রুখতে নিজেদের আরও শক্তিশালী করার পথে পা বাড়াল তাইওয়ান।

You might also like!