International

3 years ago

New Delhi : নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি! উজবেকিস্তানে ঘুরিয়ে দেওয়া হল রাশিয়া থেকে গোয়াগামী বিমান

Uzbekistan
Uzbekistan

 

নয়াদিল্লি, ২১ জানুয়ারি : নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির কারণে উজবেকিস্তানে ঘুরিয়ে দেওয়া হল রাশিয়া থেকে গোয়াগামী একটি বিমান। রাশিয়ার পার্ম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়ার উদ্দেশে আসছিল আজুর এয়ারের একটি চার্টার্ড ফ্লাইট, নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি দেখা দেওয়ায় বিমানটি উজবেকিস্তানে ডাইভার্ট করা হয়েছে। দু'টি শিশু-সহ মোট ২৯৮ জন যাত্রী এবং ৭ জন ক্রু মেম্বার রয়েছেন ওই বিমানে।

রাশিয়ার মস্কো থেকে গোয়ায় আসছিল আজ়ুর এয়ার সংস্থার একটি চাটার্ড বিমান। ভারতের আকাশ সীমানায় ঢোকার আগেই গোয়া বিমানবন্দরে একটি উড়ো মেল আসে। ওই মেলে বলা হয় বিমানটির মধ্যে বোমা রাখা আছে। তারপরই তড়িঘড়ি বিমানটিকে উজবেকিস্তানের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে সেটি। বিমানবন্দরের এক কর্তা জানিয়েছেন, গোয়া বিমানবন্দরে ভোর ৪টে ১৫ মিনিটে বিমানটির নামার কথা ছিল। রাত সাড়ে ১২টায় হুমকি মেল আসার পরে সেটিকে ঘুরিয়ে উজবেকিস্তানের দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

You might also like!