Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

International

7 months ago

'Bihar Ki Beti': কমলা পারসাদ বিসেসরকে বিহারের মেয়ে বলে সম্বোধন নরেন্দ্র মোদীর

PM Modi meets Trinidad and Tobago PM Kamla Persad-Bissessar
PM Modi meets Trinidad and Tobago PM Kamla Persad-Bissessar

 

নয়াদিল্লি ও পোর্ট অব স্পেন, ৪ জুলাই : ঘানা সফর শেষে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁকে স্বাগত জানান ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পারসাদ-বিসেসর৷ পরে অনাবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মোদী বলেন, প্রধানমন্ত্রী কমলা পারসাদ বিসেসরের পরিবারের সদস্যরা একটা সময় বিহারের বক্সারে থাকতেন ৷ প্রধানমন্ত্রী নিজেও সেখানে গিয়েছেন৷ বিহারের বাসিন্দারা তাঁকে নিজের মেয়ে বলেই মনে করেন ৷

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পারসাদ বিসেসরকে বিহারের মেয়ে বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর জন্য মহাকুম্ভের পবিত্র জলও নিয়ে যান৷ মোদী বলেন, আপনারা সকলেই জানেন, এ বছরের শুরুর দিকে মহাকুম্ভ মেলা হয়েছিল ৷ আমার সৌভাগ্য আমি সেই জল আপনাদের জন্য নিয়ে আসতে পেরেছি ৷ অনুষ্ঠানে উপস্থিত অনেকেরই পূর্বপুরুষ বিহারের বাসিন্দা ছিলেন ৷ সে কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের অনেকের পূর্বপুরুষ বিহারে থাকতেন ৷ আর তাই আমি মনে করি বিহারের এই সমৃদ্ধশালী ঐতিহ্য শুধু ভারত নয় গোটা বিশ্বের কাছেই গর্বের বিষয় ৷


You might also like!