Breaking News

 

International

3 years ago

Narendra Modi : হায়দরাবাদ হাউসে মিলিত মোদী-জর্জিয়া, দ্বিপাক্ষিক বৈঠক দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে

Narendra Modi - Giorgia Meloni
Narendra Modi - Giorgia Meloni

 

নয়াদিল্লি, ২ মার্চ : দিল্লির হায়দরাবাদ হাউসে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ে বৈঠক হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হায়দ্রাবাদ হাউসে জর্জিয়াকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদী, এরপর উভয়ে দ্বিপাক্ষিক নানা বিষয়ে বৈঠক করেছেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বৃহস্পতিবার সকালেই দিল্লিতে এসে পৌঁছন, বিগত পাঁচ বছরের মধ্যে ইউরোপীয় দেশ থেকে কোনও শীর্ষ নেতার এটিই প্রথম ভারত সফর। বিমানবন্দরে মেলোনিকে স্বাগত জানান কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পি পওয়ার। পরে রাষ্ট্রপতি ভবনে ইতালির প্রধানমন্ত্রীকে ভারতের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কুশল বিনিময় করেন জর্জিয়া মেলোনি। এরপর হায়দরাবাদ হাউসে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।


You might also like!