Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Mamata Banerjee : দুবাইয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে কথা মমতার, আমন্ত্রণ পরস্পরকে

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

দুবাই, ১৩ সেপ্টেম্বর: মাদ্রিদে পৌঁছনোর আগেই শ্রীলঙ্কায় যাওয়ার আমন্ত্রণ পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রসঙ্গত, কলকাতা থেকে স্পেন উড়ে যাওয়ার পথে সংযোগকারী বিমানের জন্য দুবাইয়ে একটা লম্বা সময় থাকতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। সেখানেই তাঁর সঙ্গে আচমকাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিঙ্ঘের দেখা হয়। প্রথমে সৌজন্য বিনিময় এবং পরবর্তীতে কিছুক্ষণ কথা হয় দু'জনের মধ্যে।

তারই ফাঁকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে সে দেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সফরে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং একটি প্রতিনিধি দল। বুধবার সকাল দশটায় দুবাই থেকে সরাসরি বিমানে মাদ্রিদ যাওয়ার বিমানে ওঠার কথা ছিল। তার জন্য দুবাই এয়ারপোর্টের টার্মিনালে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেখানে আচমকাই শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে দেখা হয়ে যায় তাঁর। মুখ্যমন্ত্রীকে দেখামাত্র তাঁকে ডেকে নেন তিনি। দু'জনের মধ্যে মিনিট পনেরো কথা হয়। যতদূর জানা গিয়েছে এই কথোপকথনের সময়ই বাংলার মুখ্যমন্ত্রীকে শ্রীলঙ্কায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।

একইসঙ্গে বিক্রমাসিঙ্ঘেকে কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন তিনি। চলতি বছর নভেম্বর মাসেই রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন রয়েছে সেখানেই শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বাংলার মুখ্যমন্ত্রীকে এয়ারপোর্টে সাময়িক সময়ের অবসরেও নিজের শিল্পকর্মে মগ্ন থাকতে দেখা যায়। বিমানবন্দরে বসে থাকাকালীন রং তুলি নিজের হাতে তুলে নেন মুখ্যমন্ত্রী। সেই ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে।

এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর যা সফরসূচি, তাতে বুধবার বিকেলের পরে মাদ্রিদ পৌঁছবেন তিনি। বৃহস্পতিবার তাঁর সঙ্গে স্পেনের লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজ়ের বৈঠক। সেখানে থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কলকাতার তিন প্রধান ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান কর্তাদের।

You might also like!