Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Narendra modi:ভারত ব্রিকস-এর সম্প্রসারণকে সম্পূর্ণ সমর্থন করে : প্রধানমন্ত্রী মোদী

Narendra modi
Narendra modi

 

জোহানেসবার্গ, ২৩ আগস্ট : ভারত ব্রিকস-এর সম্প্রসারণকে সম্পূর্ণ সমর্থন করে। বুধবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫-তম ব্রিকস সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারত সম্পূর্ণরূপে ব্রিকস-এর সম্প্রসারণকে সমর্থন করে, আমরা এই বিষয়ে ঐকমত্যের সঙ্গে এগিয়ে যাওয়াকে স্বাগত জানাই।

জোহানেসবার্গের স্যান্ডটন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেছেন, "ব্রিকসকে ভবিষ্যৎ-প্রস্তুত সংগঠন হিসেবে গড়ে তুলতে আমাদের নিজ নিজ সমাজকেও ভবিষ্যৎ-প্রস্তুত করতে হবে, এবং এতে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" প্রধানমন্ত্রীর কথায়, প্রায় দুই দশকে, ব্রিকস একটি দীর্ঘ এবং দুর্দান্ত যাত্রা করেছে। এই যাত্রায় আমরা অনেক অর্জন করেছি।" প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে ব্রিকসে বৈশ্বিক দক্ষিণের দেশগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়ার পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। ভারত নিজস্ব জি-২০ সভাপতিত্বের অধীনে এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছে।

ব্রিকস সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেওয়ার প্রাক্কালে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী মোদী জানান, রাষ্ট্রপতি সিরিল রামাফোসার সঙ্গে তাঁর একটি দুর্দান্ত বৈঠক হয়েছে। তিনি বলেন, উভয় দেশ ভারত-দক্ষিণ আফ্রিকা সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রধানমন্ত্রী বলেন, আলোচনায় বাণিজ্য, প্রতিরক্ষা এবং বিনিয়োগের যোগসূত্রগুলি বিশেষভাবে ফুটে উঠেছে।






You might also like!