Breaking News

 

International

3 years ago

Imran Khan:ইমরানকে ধরতে লাহোরে হাজির পুলিশ, বাড়ি ঘিরে রাখলেন বিপুল সংখ্যক পিটিআই সমর্থক

imrankhan
imrankhan

 

লাহোর, ৫ মার্চ : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারি করা কেবল সময়ের অপেক্ষা। ইসলামাবাদ পুলিশ লাহোর পৌঁছে গিয়েছে। কিন্তু ইমরান খানের গ্রেফতারি ঠেকাতে মরিয়া ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কর্মীরা। জামান পার্কের বাড়ির সামনে হাজির হাজার হাজার ইমরান সমর্থককে স্লোগান দিতেও শোনা গিয়েছে।

তোষাখানা মামলায় একাধিক বার আদালতের হাজিরা এড়ানোর অভিযোগ রয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সেই মামলাতেই আদালতের নির্দেশ নিয়ে লাহোরে এসে পৌঁছেছে ইসলামাবাদ পুলিশ। ইসলামাবাদের একটি আদালতের অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল গত ২৮ ফেব্রুয়ারি প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।


You might also like!