Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Iceland's volcano erupted: আইসল্যান্ডের আগ্নেয়গিরি থেকে শুরু হল অগ্ন্যুৎপাত!তীব্র বেগে লাভা বেরিয়ে আসতে শুরু করল

Iceland's volcano erupted (Symbolic Picture)
Iceland's volcano erupted (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লাভা উদ্গিরণ শুরু হল আইসল্যান্ডের দক্ষিণে রেকিয়াজানেস উপদ্বীপে অবস্থিত একটি আগ্নেয়গিরি থেকে। সেই তপ্ত লাভা-স্রোত প্রবেশ করতে চলছে গ্রিন্ডাভিক শহরের ভিতরে। ওই শহর ইতিমধ্যেই খালি করে দিয়েছে প্রশাসন। দেশের প্রেসিডেন্ট গুডনি জোহানেসন জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের ফলে জীবনহানির আশঙ্কা নেই।
আইসল্যান্ডের দক্ষিণে রেকিয়াজানেস উপদ্বীপে অবস্থিত আগ্নেয়গিরিটি আজ স্থানীয় সময় ভোর ৩টে নাগাদ অগ্ন্যুৎপাত শুরু করে। তীব্র বেগে লাভা বেরিয়ে আসতে থাকে। মাছ ধরার জন্য বিখ্যাত গ্রিন্ডাভিক শহরে লাভা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। স্থানীয় সূত্রের খবর, লাভা-স্রোত শহরে প্রবেশের আগেই এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। লাভা-স্রোত শহর থেকে ৫০ মিটার দূরে।
এক মাসের মধ্যে এটা দ্বিতীয় অগ্ন্যুৎপাত। গত ১৮ ডিসেম্বর জেগে উঠেছিল আগ্নেয়গিরিটি। তখন গ্রিন্ডাভিক শহরের অন্তত চার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দিয়েছিল প্রশাসন। গত কয়েক দিনে শ’খানেক বাসিন্দা শহরে ফিরে আসেন। তাই এ বার শহর ফাঁকা করতে তেমন অসুবিধা হয়নি। প্রেসিডেন্ট এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন, কাল সারা রাত ধরে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। প্রাণহানির আশঙ্কা নেই। তবে শহরের পরিকাঠামোগত ক্ষেত্রে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

You might also like!