Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

International

4 years ago

Fire kills 13 in Thailand night club : থাইল্যান্ডের নাইট ক্লাবে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ১৩ জনের

Fire kills 13 in Thailand night club
Fire kills 13 in Thailand night club

 

ব্যাঙ্কক, ৫ আগস্ট : থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। আহত ও জখম হয়েছেন কমপক্ষে ৩৫ জন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের মাউন্টেন বি নাইট ক্লাবে তখন চলছিল উদ্দাম নৃত্য, হইহল্লা। এমনই সময় নাইট ক্লাবে আগুন লাগে।

ভয়ঙ্কর আগুনে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও অন্তত ৩৫ জন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে মাউন্টেন বি নাইট ক্লাবে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। চোনবুরির পুলিশ কর্নেল উত্তিপং সোমজাই বলেন, ‘‘রাত একটা নাগাদ আমাদের কাছে আগুন লাগার খবর আসে। দ্রুত সেখানে পৌঁছই। কী ভাবে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়। এখনও পর্যন্ত যা খবর পেয়েছি, মৃত ও আহতরা সকলেই থাইল্যান্ডের বাসিন্দা। বাইরের কেউ ছিলেন না।’’


You might also like!