Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Conflict returns in Gaza : যুদ্ধ ফিরেছে গাজায়, ইজরায়েলি বিমান হামলায় মৃত্যু কমপক্ষে ১৭৮ জনের

Gaza under attack (File Picture)
Gaza under attack (File Picture)

 

গাজা, ২ ডিসেম্বর : শুক্রবার প্যালেস্টাইনের স্থানীয় সময় সকাল ৭টায় যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়েছে। তার পরেই উত্তর ও দক্ষিণ গাজা থেকে ইজরায়েলি বিমানহানার খবর এসেছে। গাজায় হামাস-প্রভাবিত স্বাস্থ্য মন্ত্রকের দাবি, যুদ্ধবিরতির মেয়াদ ফুরোনোর পর থেকে শনিবার সকাল পর্যন্ত বিমানহানায় মারা গিয়েছেন অন্তত ১৭৮ জন মানুষ। একই সময়ে ইজরায়েল বলছে, তারা হামাসের ২০০টিরও বেশি অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে।


উল্লেখ্য, ২৪ নভেম্বর গাজায় চার দিনের জন্য সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল ইজরায়েল ডিফেন্স ফোর্স ও হামাস। পরে আরও দু’দিনের জন্য তার মেয়াদ বাড়ানো হয়েছিল। আমেরিকা, কাতার ও মিশর সংঘর্ষ বিরতি আরও বাড়ানোর জন্য তদ্বির করলেও তা সম্ভব হয়নি। যুদ্ধবিরতি থামতেই ফের যুদ্ধ ফিরেছে গাজায়।


You might also like!