Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

4 years ago

Chinese research vessel Yuan Wang 5 reached : ভারতের আপত্তিকে উপেক্ষা, শ্রীলঙ্কার বন্দরে নোঙর করল চিনা জাহাজ ইয়ুয়ান ওয়াং-৫

Chinese research vessel Yuan Wang 5 reached
Chinese research vessel Yuan Wang 5 reached

 

কলম্বো, ১৬ আগস্ট : ভারতের আপত্তিকে উপেক্ষা করল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে নোঙর করল চিনের জাহাজ ‘ইয়ুয়ান ওয়াং-৫’। মঙ্গলবার সকালেই শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে নোঙর করেছে চিনের জাহাজ ‘ইয়ুয়ান ওয়াং-৫’। উল্লেখ্য, শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে চিনা জাহাজের নোঙর করা নিয়ে গত কয়েক দিনে আন্তর্জাতিক মহলে বেশ চর্চা চলেছে।

এই জাহাজকে গবেষণা ও সমীক্ষার কাজে ব্যবহার করা হয় বলে দাবি করা হলেও আদতে এর মাধ্যমে নজরদারির কাজ চালানো হয় বলে অভিযোগ উঠেছে নানা মহলে। শ্রীলঙ্কার বন্দরে এই জাহাজের নোঙর করা নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে এসেছে ভারত। সংশয় প্রকাশ করেছে আমেরিকাও। ভারত ও আমেরিকার উদ্বেগর জেরে চিনা জাহাজে প্রবেশের বিষয়ে দোটানায় ছিল শ্রীলঙ্কা। সে কারণে প্রথমে এই জাহাজের প্রবেশে সায় দেয়নি কলম্বো। কিন্তু পরে নিজেদের মত বদলায় তারা।


You might also like!