Breaking News
 
President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা Delhi Braces For CJP Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ, ২৬ হাজার পুলিশ-আধাসেনায় ঘেরা দিল্লি, বাতিল রাজধানী এক্সপ্রেস CM Suvendu Adhikari: ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে সরব শুভেন্দু, বিকাশের পোস্ট ঘিরে সনাতন বিতর্কে নতুন উত্তাপ Mamata Banerjee: দিল্লি রওনার আগে ‘ছাপ্পা ভোট’ ইস্যুতে বিস্ফোরক মমতা, তোপ বিজেপি ও নির্বাচন কমিশনকে

 

International

2 years ago

Rishi Sunak: বৈষম্যের শিকার হয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রীও! কিন্তু কিভাবে?

Rishi Sunak (File Picture)
Rishi Sunak (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্রিটেনের প্রধানমন্ত্রী হবেন একজন ভারতীয় বংশোদ্ভূত? ঋষি সুনককে নিয়ে কনজ়ারভেটিভ পার্টির অন্তরে দীর্ঘদিন একটা নেগেটিভ বাতাবরণ ছিল। শেষপর্যন্ত যদিও ইতিহাস গড়েন ইনফোসিস কর্তা নারায়ণমূর্তির জামাই।

তবে এই ব্রিটেনে তাঁকেও শৈশবে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল বলে নিজেই এক সাক্ষাৎকারে বলে ফেললেন সুনক। জানালেন, গোড়ায় তাঁর ইংরেজিতে স্পষ্ট হিন্দি টান ছিল। যে হেতু সমবয়সি ব্রিটিশ সঙ্গীদের থেকে আলাদা উচ্চারণের ইংরেজি, তাই ব্যাপারটা নিয়ে তিনি খুবই ভয়ে-ভয়ে থাকতেন বলে জানালেন ঋষি।

তাঁর কথায়, ‘খুবই কষ্টকর সেই অভিজ্ঞতা। আমাদের তিন ভাই-বোনকেই এটা সহ্য করতে হয়েছিল। খারাপ কথা শুনতে হতো। মা প্রতিজ্ঞা করেন, সঠিক উচ্চারণে ইংরাজি বলা আমাদের শিখতেই হবে। তা না হলে ব্রিটেনের সমাজে মানিয়ে নেওয়া যাবে না।’ উচ্চারণ শেখার জন্য শৈশবে তাঁদের থিয়েটার ক্লাসেও জয়েন করতে হয় বলে জানান সুনক।

You might also like!