Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

4 years ago

Atomic weapon documents found : ট্রাম্পের বাড়িতে পরমাণু অস্ত্রের গোপন নথি!

Atomic weapon documents found
Atomic weapon documents found

 

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে এফবিআই তল্লাশি চালিয়ে পরমাণু অস্ত্রের গোপন নথি উদ্ধার করেছে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই (FBI)। এখনও সরকারি ভাবে এই নথি নিয়ে হোয়াইট হাউস মুখ না খুললেও গুঞ্জন চরমে। যদি এই অভিযোগ সত্য়ি হয় তাহলে যে ট্রাম্পের সমস্যা আরও বাড়বে তাতে সন্দেহ নেই। সরকারি কর্মকর্তারা উদ্বিগ্ন যে নথিগুলি ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে ভুল হাতে পড়তে পারে। ট্রাম্প এসব নথি নতুন সরকারের কাছে হস্তান্তর করেননি। ন্যাশনাল আর্কাইভ, যেখানে এই ধরনের স্পর্শকাতর নথিগুলো রাখা থাকে, তাদের কর্মকর্তারা কয়েক মাস ধরে ট্রাম্পের সঙ্গে এই নিয়ে কথা বলে চলেছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এফবিআই হানার সময়ে পাম বিচের রিসর্টে উপস্থিত ছিলেন না ট্রাম্প। তবে সার্চ ওয়ারেন্ট নিয়েই যে তারা ট্রাম্পের রিসর্টে ঢুকেছিল তা জানিয়েছে এফবিআই। ট্রাম্প জানিয়েছিলেন,তৃতীয় বিশ্বের দেশগুলিতে এমনভাবে না জানিয়ে তল্লাশি চালানো হয়। আমেরিকাও এখন সেই পর্যায়ে নেমে গিয়েছে।

You might also like!