Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

South Africa: জোহানেসবার্গে পাঁচতলা বহুতলে বিধ্বংসী আগুন, প্রাণ হারালেন কমপক্ষে ৫২ জন

Fire at South Africa (File Picture)
Fire at South Africa (File Picture)

 

জোহানেসবার্গ, ৩১ আগস্ট: দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গের একটি পাঁচতলা বহুতলে ভয়াবহ ও বিধ্বংসী আগুনে প্রাণ হারালেন কমপক্ষে ৫২ জন। এই অগ্নিকাণ্ডে বহু মানুষ আহত হয়েছেন, আহতের সংখ্যা ৪৩। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের মুখপাত্র রবার্ট মুলাউদজি বলেছেন, সেন্ট্রাল জোহানেসবার্গের একটি পাঁচতলা বহুতলে ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছে ৫২ জনের।

আগুন কীভাবে লেগেছে, তা এখনও অজানা। বহু মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা সঙ্কটজনক। জোহানেসবার্গের জরুরি পরিষেবা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। তারপর থেকেই আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল। এখনও আগুন আয়ত্তে আসেনি বলে জানা যাচ্ছে।


You might also like!