Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Plane Skidded off : ঝড়ের তাণ্ডবে কয়েক চক্কর খেয়ে রানওয়েতে পিছলে গেল যাত্রিবাহী বিমান!

A passenger plane slipped (Symboli Picture)
A passenger plane slipped (Symboli Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার রাতে বুয়েনস আইরেসে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঝড়। সেই ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় আর্জেন্টিনার রাজধানীর একাংশ। 

ঝড়ের প্রভাব পড়ে জর্জ নিউবেরি বিমানবন্দরে। ঝড়ের কারণে বিমান চলাচল সাময়িক ভাবে স্থগিত করে দেওয়া হয়েছিল। বেশ কয়েকটি বিমান রানওয়েতে দাঁড় করানো ছিল। ঝড়ের তাণ্ডবে বিমানবন্দরেরও বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। রানওয়েতে দাঁড় করানো একটি বিমান সেই ঝোড়ো হাওয়ার ধাক্কায় কয়েক চক্কর খেয়ে পিছলে যায়। পাশে দাঁড় করানো অন্য একটি বিমানে ধাক্কা মারে। সেই বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়।

সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করিনি আমরা। আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা শহরে বেশ কয়কে জন আহত হয়েছে এই ঝড়ে। বুয়েনস আইরেসে ঝড়ের তাণ্ডবে ১৪ জনের মৃত্যু হয়েছে বলেও স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে দাবি করা হয়েছে। রাজধানী থেকে ৪০ কিলোমিটার দূরে মোরেনো শহরে গাছের ডাল পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার।

শুধু আর্জেন্টিনাই নয়, উরুগুয়েতেও ঝড়ের তাণ্ডবে দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

You might also like!