Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Plane Crash: মিজোরামে ভেঙে পড়ল মায়ানমার সেনাবাহিনীর একটি বিমান! দুর্ঘটনায় আহত ৬

Plane Crash (File Picture)
Plane Crash (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মারাত্মক দুর্ঘটনার সাক্ষী থাকল মায়ানমারের একটি বিমান। আর এই দুর্ঘটনার ঘটনাস্থল মিজোরামে লেংপুই বিমানবন্দর। যেখানে হুড়ুমুড়িয়ে ভেঙে পড়ল মায়ানমার সেনাবাহিনীর একটি বিমান। দুর্ঘটনায় আহত হয়েছেন ছয় জন। বিমানটিতে পাইলট সহ ছিলেন মোট ১৪ জন। মিজোরামের ডিজিপি জানিয়েছেন আহতদের লেংপুই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একাধিক রিপোর্ট অনুসারে, বিমানটি বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সম্প্রতি মায়ানমারে বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে পড়ে সীমান্ত পার করে মায়ানমারের সেনা ভারতে অনুপ্রবেশ করে। এর মধ্য়ে ভারত মায়ানমার সেনার ১৮৪ জন সদস্যকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। তাঁদেরই কয়েকজনকে দেশে ফেরাতে এসেছিল মিজোরামের সেই বিমানটি এসেছিল। ২৩ জানুয়ারি সকাল ১০ টা নাগাদ রানওয়েতে হড়কে গিয়ে বিমানটি প্রায় মাঝখান থেকে ভেঙে দুমড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। পর্বতে ঘেরা এই বিমানবন্দরে অবতরণ করা খুবই কষ্টসাধ্য, এদিন সকালে এর রাস্তাও ছিল অত্যন্ত পিছল। সেই কারণেই, চাকা পিছলে গিয়ে প্রায় মৃত্যুর মুখে পড়ে যান যাত্রীরা।

You might also like!