International

2 years ago

Death by beetle bites:ছারপোকার কামড়ে মৃত্যু এক জেলবন্দি কয়েদির

A jail inmate died of cockroach bites
A jail inmate died of cockroach bites

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাজার হাজার ছারপোকার কামড়ে একটা মানুষের শরীরে রক্তের অভাব দেখা দিতে পারে। আর সেই কারণে মৃত্যু হওয়া অস্বাভাবিক নয় বলেই, চিকিৎসকদের ধারণা। ঘটনা সূত্রে জানা যাচ্ছে, জীবিত অবস্থায় কোটি কোটি ছারপোকার কামড়ে মৃত্যু হয়েছে এক জেলবন্দির! অন্তত ওই বন্দির আইনজীবীর তেমনটাই দাবি করেছেন। আমেরিকার  আটলান্টা শহরের একটি জেলে বন্দিমৃত্যুর ঘটনায় চমকে গিয়েছে গোটা বিশ্ব। যদিও জেল কর্তৃপক্ষ মানতে চায়নি বন্দির পরিবার এবং তাঁর আইনজীবীর দাবি। অবশ্য জেল কর্তৃপক্ষ মনে করেন,মানসিক অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়।

  আন্তর্জাতিক সূত্রের খবর,ওই ব্যক্তির নাম লাসম থম্পসন। জেল কর্তৃপক্ষ জানান কিছুদিন ধরে তিনি মানসিক রোগ ভুগছিলেন।সেই কারণেই তাঁর মানসিক চিকিৎসা হচ্ছিল। মনোরোগ শাখায় পাঠানো হয়। থম্পসনের আইনজীবী মাইকেল ডি হার্পার দাবি করেছেন, জেলের অব্যবস্থার জন্যই মৃত্যু হয়েছে বন্দির। নোংরা সেলে জীবিত অবস্থায় ছারপোকা এবং অন্য পোকার কামড়ে মৃত্যু হয়েছে তাঁর মক্কেলের। ওই আইনজীবী ছারপোকা ভরতি থম্পসনের মৃতদেহের ছবি প্রকাশ্যে এনেছেন। জেল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করে। এক বিবৃতিতে মৃত ব্যক্তির আইনজীবী ডি হার্পার জানিয়েছেন, “আমাদের ধারণা জীবিত অবস্থায় ওঁকে ছারপোকায় খেয়ে ফেলেছিল। যে জেলখানায় রাখা হয়েছিল, সেখানে কোনও সুস্থ মানুষ থাকতে পারেন না।” এদিকে এই বিষয়ে মুখ খুলেছেন ছারপোকা বিশেষজ্ঞ এবং কেনটাকি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ মাইকেল পটার। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে যদি ছারপোকার উপদ্রব চলতে থাকে, তবে রক্ত কমে গিয়ে গুরুতর অবস্থা হতে পারে। এমনকি মৃত্যু হওয়ায় অসম্ভব নয়।

You might also like!