International

3 years ago

China : ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিন

6.1-magnitude earthquake shook China
6.1-magnitude earthquake shook China

 

বেজিং, ৩০ জানুয়ারি : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিন । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১ । সোমবার সকাল ৭টা ৪৯ মিনিটে জিনজিয়াং অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। এদিকে আঘাতে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চিনের রাষ্ট্রীয় জিনহুয়ার ভিডিওতে ভূমিকম্পের চিত্রে দেখা গেছে, মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে। তবে ভূমিকম্পের কারণে স্থানীয় পাওয়ার গ্রিড, তেল ও গ্যাস উৎপাদন বা পেট্রোকেমিক্যাল শিল্পে কোনও বাধার খবর পাওয়া যায়নি ।

চিনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার প্রাথমিক মাত্রায় ভূমিকম্পটি ৬.১ রেজিস্টার করেছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এটি ৫.৭ বলে উল্লেখ করেছে। প্রসঙ্গত, পাহাড় ও মরুভূমির অঞ্চল জিনজিয়াং। এটি চিনের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর মধ্যে একটি। যদিও বেশিরভাগ ভূমিকম্প প্রধান শহরগুলোর বাইরে খুব কম জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে।

You might also like!