Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

Manoj Tigga :অদূর ভবিষ্যতে বিজেপি-র কেন্দ্রীয় নেতাদের সফর আরও বাড়বে, মন্তব্য টিগ্গার

Manoj Tigga
Manoj Tigga

 

কলকাতা, ২৬ ডিসেম্বর  : মঙ্গলবার কলকাতায় দিনভর ব্যস্ততায় কাটান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। “অদূর ভবিষ্যতে তাঁদের সফর আরও বাড়বে৷" বিজেপি বিধায়ক তথা পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা মঙ্গলবার এ কথা জানান।

মনোজবাবু সাংবাদিকদের বলেন, "সংসদ নির্বাচনের জন্য দলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতারা, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের সভাপতি রাজ্যে যাওয়া আসা করবেন৷”

মূলত, লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলীয় কাজ কতটা এগিয়েছে সেই সব খতিয়ে দেখতেই শাহ-নাড্ডার রাজ্যে আসা বলে জানা গিয়েছে। এই নিয়ে প্রতিটি জেলা এবং লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি করা হয়েছে যা পেশ করা হবে অমিত শাহর কাছে ।

দলের অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট বাংলার লোকসভা আসনের লক্ষ‌্যমাত্রার ধারেকাছেও পৌঁছতে পারছে না। বঙ্গ বিজেপির অন্দরে আদি-নব্য কোন্দলও চরমে। রাজ‌্য নেতাদের ব‌্যর্থতা ও কাজকর্মে বিরক্ত অমিত শাহ। এই পরিস্থিতিতে মঙ্গলবার কলকাতায় দু’দফায় সাংগঠনিক বৈঠক করে বঙ্গ নেতাদের কড়া বার্তা দিতে চলেছেন ক্ষুব্ধ শাহ।


You might also like!