Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Barasat: বারাসাতে জেলাশাসক দফতরে স্মারকলিপি জমা দিল আপ

AAp submitted the memorandum to the district magistrate's office in Barasat
AAp submitted the memorandum to the district magistrate's office in Barasat

 

উত্তর ২৪ পরগনা, ১২ ফেব্রুয়ারি : সন্দেশ খালির ঘটনা সহ একগুচ্ছ দাবিতে স্মারকলিপি জমা দিল আম আদমি পার্টি। সোমবার দুপুর দুটো নাগাদ বারাসাত জেলা শাসকের কাছে আপের পক্ষ থেকে দেখা করে তাদের দাবি তুলে দেওয়া হয়। উপস্থিত হয়েছিলেন আম আদমি পার্টির জেলার সভাপতি সহ একাধিক উচ্চ নেতৃত্বরা।

একাধিক দাবি থাকলেও তাদের মূল দাবি ছিল সন্দেশ খালির ঘটনায় যুক্ত দোষীদের গ্রেফতার ও সাজা। আপের পক্ষ থেকে জানানো হয়, ''সন্দেশখালি তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি। তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এছাড়াও সন্দেশখালিতে ঘটে চলা নারীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে অপরাধীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যাবস্থা করতে হবে।

আসলে গত কয়েকদিনে রাজ্যের মূল কেন্দ্র বিন্দু সন্দেশ খালি। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রতিদিন। এই দ্বীপ অঞ্চলটি একেবারে দুষ্কৃতীদের আঁতুড় ঘর হয়ে উঠেছে। তার প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের সব বিরোধী দল। এবার সেই একই দাবিতে সোচ্চার হল আম আদমি পার্টি।


You might also like!