Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Birbhum: ভিন রাজ্যে কাজে গিয়ে বহুতল থেকে পড়ে মৃত্যু বীরভূমের দুই শ্রমিকের

Two workers of Birbhum died after falling from a high floor (File Picture)
Two workers of Birbhum died after falling from a high floor (File Picture)

 

বীরভূম, ১ আগস্ট: ভিন রাজ্যে কাজে গিয়ে বহুতল থেকে পড়ে মৃত্যু হল বীরভূমের দুই শ্রমিকের। মৃতদের নাম আফিউদ্দিন সেখ ও ছোটু সেখ। তাঁদের বাড়ি বীরভূমের পাইকর থানার লক্ষ্মীডাঙ্গা গ্রামে। তাঁরা মুম্বইয়ের কান্দিভ্যালি এলাকায় একটি নির্মীয়মান বহুতলে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন।

সোমবার বিকেলে মুম্বইয়ের একটি বহুতলের সতেরো তলায় কাজ করছিলেন। সেই সময় মাচান ভেঙে গিয়ে দু’জনেই মাটিতে পড়ে যান। ওত উঁচু থেকে আছড়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। সোমবার রাতে মৃত দুই শ্রমিকের পাইকরের বাড়িতে খবর আসে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মৃতদের পরিবারের সদস্যরা দেহ আনতে মুম্বই পাড়ি দিয়েছেন।


You might also like!