West Bengal

2 years ago

Mangaldai:মঙ্গলদৈয়ের মেনাপাড়ায় জনতার হাতে ধৃত দুই দাগি চোর

Two dagi thieves caught by mob in Menapara of Mangaldai
Two dagi thieves caught by mob in Menapara of Mangaldai

 

মঙ্গলদৈ (অসম), ২৪ জুলাই : সাম্প্রতিককালে মঙ্গলদৈয়ের বিভিন্ন প্রান্ত বেজায় বেড়েছে চোরের উপদ্রব৷ এরই মধ্যে আজ মেনাপাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে চুরি করতে এসে সতর্ক জনতার হাতে ধরা পড়েছে দুই দাগি চোর৷

আজ দুপুরের দিকে মেনাপাড়ায় চুরি করতে এসেছিল দুই চোর৷ তাদের হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় জনতা৷ তাঁরা তাদের ধরে কিছু উত্তম-মধ্যম দিয়ে বেঁধে রাখেন৷ ধৃত দুই চোরকে খারুপেটিয়ার সুবম দাস (২৩) এবং শান্তনু বিশ্বাস (২০) বলে পরিচয় পাওয়া গেছে৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ পুলিশ দুই চোরকে ধরে থানায় নিয়ে গেছে৷ পুলিশের জনৈক অফিসার জানান, এই চোরচক্র এর আগে কয়েকটি চুরির দায়ে জেলে গিয়েছিল৷ কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে আবার তারা তাদের পুরনো কাজে লেগে গেছে।


You might also like!