West Bengal

2 years ago

TMC worker shot dead in Murshidabad: মুর্শিদাবাদের সুতিতে খুন তৃণমূল কর্মী, আততায়ীর খোঁজে তল্লাশি শুরু পুলিশের

Trinamool activist killed in Murshidabad cotton, police start search for assailant
Trinamool activist killed in Murshidabad cotton, police start search for assailant

 

মুর্শিদাবাদ, ৪ অক্টোবর: মুর্শিদাবাদ জেলার সুতিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। সারা দিনের কাজ সেরে নিজের মুরগির খামারে বসে ছিলেন ওই তৃণমূল কর্মী। মঙ্গলবার রাতে আচমকাই সেখানে হাজির হয় একজন আততায়ী। কিছু বুঝে ওঠার আগেই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় খামারেই লুটিয়ে পড়েছিলেন তিনি। স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত তৃণমূল কর্মীর নাম প্রবীর দাস। ৫২ বছর বয়সি প্রবীর প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামী বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মুর্শিদাবাদের সুতি থানা এলাকার জগতাই-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্যার স্বামী প্রবীর তাঁর মুরগির খামারে বসে ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ এক জন তাঁর খামারে এসে উপস্থিত হন। কিছু বুঝে ওঠার আগেই খুব কাছ থেকে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি করা হয়। একটি গুলি প্রবীরের মাথার নিচের অংশ ফুঁড়ে বেরিয়ে যায়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আততায়ীও সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। গুলির শব্দে আশপাশের মানুষেরা বেরিয়ে এসেছিলেন। তাঁরা রক্তাক্ত অবস্থায় প্রবীরকে উদ্ধার করে নিয়ে যান সুতি থানার মহিশাইল ব্লক হাসপাতালে। কিন্তু তত ক্ষণে মৃত্যু হয়েছে প্রবীরের। পুলিশ আততায়ীর খোঁজে তদন্ত শুরু করেছে।


You might also like!