Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Bidyut Chakrabarty:ফের বিদ্যুতের বাড়িতে পুলিশ, টানা দেড় ঘণ্টা চলল জেরা

Bidyut Chakrabarty
Bidyut Chakrabarty

 

বীরভূম, ২২ নভেম্বর  : ফের বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে পুলিশ। বুধবার সকাল ১০ টায় শুরু হয় দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ। দেড় ঘণ্টা পর বেরিয়ে যান তদন্তকারীরা।

মোট পাঁচটি মামলা দায়ের হয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে। কলকাতা হাই কোর্টের নির্দেশে মতো গত সোমবার তিনটি মামলায় বিদ্যুৎবাবুকে জিজ্ঞাসাবাদ করা হয়। হাই কোর্টের তরফে প্রতিটি মামলার জন্য এক ঘণ্টা করে জিজ্ঞাসাবাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ডিংয়ের নির্দেশও দেওয়া হয়।

সেই মতো পাঁচ সদস্যের দল বুধবার দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছন। এদিন মূলত দুটি মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একটি ফলক বিতর্কে শান্তিনিকেতন ট্রাস্টের অভিযোগের ভিত্তিতে।

ট্রাস্টের দাবি, তাঁদের জায়গায় অনুমতি ছাড়াই ফলক বসিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যটি, মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ করেছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক। সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। তারপর পূর্বিতা ছাড়েন তদন্তকারী আধিকারিকরা।


You might also like!