West Bengal

2 years ago

Shootout in Basanti: অশান্ত বাসন্তীতে ফের চলল গুলি; গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি

Shootout at Basanti (Symbolic Picture)
Shootout at Basanti (Symbolic Picture)

 

বাসন্তী, ৪ জুলাই: রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস ভোট-সন্ত্রাস কবলিত বাসন্তী থেকে ফিরে যেতে না যেতেই ফের বাসন্তীতে চলল গুলি। গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে খগেন খুটিয়া নামে বছর পঞ্চান্নর ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

সোমবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গির কাছে। এই ঘটনায় অভিযোগের আঙুল বিজেপির দিকে। স্থানীয় সুত্রের খবর, খগেন-সহ অন্যান্য তৃণমূল কর্মীরা ওই এলাকায় ভোটের কাজ করছিলেন। অভিযোগ, সেই সময় মোটর বাইকে চেপে দুষ্কৃতীরা এসে গুলি চালায়। পায়ে গুলি লাগে ওই তৃণমূল কর্মীর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় মানুষরা। ঘটনার খবর পেয়ে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

You might also like!