
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃদেশ বাঁচাতে বিজেপির মোকাবিলা জরুরি। জাতীয় স্তরে ২৬ দলের বোঝাপড়ার ভিত্তিতে তৈরি হয়েছে ‘ইন্ডিয়া'(ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ এলায়েন্স)। কিন্তু এই জোটে সমস্যাও অনেক। শুরু হল সিপিএম দু’দিনের রাজ্য কমিটি বৈঠক। তাতে আলোচিত হবে এই প্রসঙ্গ।
যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল, কংগ্রেস— দুটো দলই সিপিএম-র বিরোধী। এক্ষেত্রে কী বার্তা দেওয়া হবে ভোটদাতাদের? গোটা দেশে এ রকম বেশ কিছু জায়গা আছে।
শুধুমাত্র বিজেপিকে ঠেকাতেই জাতীয় স্তরে অন্যান্য দলের পাশাপাশি তৃণমূলের সঙ্গে থাকবে সিপিএম। কিন্তু রাজ্যে নিজেদের বিজেপি ও তৃণমূল বিরোধী অবস্থান অনড় থাকছে। দলের নিচু তলায় দলীয় অবস্থান স্পষ্ট করবে সিপিএম। এর জন্য সভায় উপস্থিত বিভিন্ন স্তরের নেতাদের মনোভাব বুঝতে চান শীর্ষনেতারা।
