West Bengal

3 years ago

Nadia : নদিয়ায় স্টেশনের কাছেই ভয়াবহ দুর্ঘটনা, ট্রেনের ধাক্কা চার চাকার গাড়িতে

Terrible accident near Nadia station, train hit four wheeler
Terrible accident near Nadia station, train hit four wheeler

 

নদিয়া, ৩ মার্চ  : নদিয়ার চাকদহ এবং শিমুরালির মাঝে পালপাড়া স্টেশনের কাছেই ভয়াবহ দুর্ঘটনা। ট্রেনের সামনে চলে আসে একটি চারচাকার গাড়ি। ট্রেনটিতে ধাক্কা লেগে একেবারে তুবড়ে যায় চার চাকার গাড়িটি। ভয়াবহ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। বরাত জোরে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা যাত্রী। গুরুতর আহত হয়েছেন কয়েকজনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর লোকাল যাচ্ছিল মনসাপোঁতা দিয়ে। সাড়ে ১১টা নাগাদ শান্তিপুর থেকে ছাড়ে সেই ট্রেন। শিয়ালদহের দিকে যাওয়ার সময় পালপাড়া স্টেশনের আগেই ঘটনাটি ঘটে। সূত্রের খবর, গুরুতর আহত হয়েছেন কয়েকজন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়িটিকে উদ্ধার করে রেল লাইনের বাইরে নিয়ে যাওয়া হয়। স্থানীয় কারও গাড়ি বলেই মনে করা হচ্ছে। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক বলেই জানা গিয়েছে। কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রেল লাইনে উঠে পড়েছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!