Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Sukant Majumdar:মার্চে ঘোষণা, এপ্রিলেই লোকসভা নির্বাচনের ইঙ্গিত সুকান্ত মজুমদারের

Sukant Majumdar
Sukant Majumdar

 

মালদা, ১৩ ফেব্রুয়ারি: এপ্রিলেই সম্ভবত হতে চলেছে লোকসভা নির্বাচন। অন্তত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায় তারই ইঙ্গিত মিলেছে৷ সোমবার রাতে তিনি জানান, মার্চেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে ৷ সেক্ষেত্রে এপ্রিলে হতে পারে নির্বাচন ৷ লোকসভা নির্বাচনের জন্য তাঁরা প্রস্তুত বলেও জানিয়েছেন সুকান্তবাবু৷

সোমবার রাতে মালদা থেকে ট্রেনে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি৷ তার আগে লোকসভা নির্বাচন প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “লোকসভা ভোট নির্বাচন কমিশনের বিষয়৷ আমরা আশা করছি, আগের মতো এবারও মার্চ মাসে নির্বাচন ঘোষণা করা হতে পারে৷ সেক্ষেত্রে এপ্রিলেই নির্বাচন হওয়ার সম্ভাবনা৷ তবে যবেই নির্বাচন ঘোষণা হোক না কেন, আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি৷”

অন্যদিকে, লোকসভা নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে একই বক্তব্য মালদা জেলা কংগ্রেসের সহসভাপতি ভূপেন্দ্রনাথ হালদার, জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি ও বামফ্রন্টের জেলা আহ্বায়ক অম্বর মিত্রেরও৷ প্রত্যেকেই জানিয়েছেন, নির্বাচনের জন্য তাঁরা প্রস্তুত৷ শুধু নির্বাচনের ঘোষণাটাই বাকি৷


You might also like!