Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Shuvendu-Naushad in maths Question paper : অঙ্ক পরীক্ষাতে শুভেন্দু-নওশাদ!সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রশ্নপত্র ঘিরে বিতর্ক

Shuvendu-Naushad in maths Question paper (Collected)
Shuvendu-Naushad in maths Question paper (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর রাজ্যের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। দু’জনেই প্রায় প্রতিদিনই শাসকের বিরুদ্ধে সুর চড়ান। পালটা শাসকদল আবার অভিযোগ করে যে, যোগসাজোশ রয়েছে শুভেন্দু-নওশাদের। এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি প্রশ্নপত্রের ছবি। মহেশপুর হাই স্কুলের দশম শ্রেণির সেই প্রশ্নে দেখা যাচ্ছে লাভ-ক্ষতির অঙ্ক। প্রশ্নটি হল, “শুভেন্দু ও নওশাদ যথাক্রমে ১৫০০ ও ১০০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ব্যবসায় ৭৫ টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি (৪৫টাকা/৩০টাকা/ ২৫টাকা/৪০টাকা)।” এই প্রশ্নতেই দানা বেঁধেছে বিতর্ক। অনেকেরই দাবি, পড়াশোনাতেও চেষ্টা করা হচ্ছে রাজনীতি ঢুকিয়ে দেওয়ার। যদিও স্কুলের দাবি, ওই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়নি। এবং এটি অনিচ্ছাকৃত ভুল।

এ বিষয়ে ভাঙড়ের বিধায়ক বলেন, “আমার নামটা ভাল লেগেছে তাই ব্যবহার করেছে। এ নিয়ে চিন্তার কিছু নেই। তবে রাজনৈতিক কারণে এটা হয়ে থাকলে ঠিক না।” এদিকে বিজেপি নেতার দাবি, তৃণমূল বাচ্চাদের মাথায় রাজনীতি ঢোকানোর চেষ্টা করছে। তবে এ ব্যাপারে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “রাজনীতির সঙ্গে প্রশ্নের মিল হওয়া কাম্য নয়।”

You might also like!