
চালসা, ২৫ অক্টোবর : ডুয়ার্সে ঘুরতে এসেছেন তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেত্রী শতাব্দী রায়। বৃহস্পতিবার সকালে বিজয়ার শুভেচ্ছা জানাতে পৌঁছে গেলেন মেটেলি ব্লকের বাতাবারি এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতা তথা জেলা পরিষদের সদস্য রেজাউল বাকির বাড়িতে ।
জানা গিয়েছে, পুজোর পর সপরিবারে ডুয়ার্সে বেড়াতে এসেছেন সাংসদ। এরই মাঝে রেজাউল বাকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তিনি। পাশাপাশি এদিন সকালে গরুমারার জঙ্গলে সাফারি করতে যান। যাত্রা প্রসাদ নজর মিনার ঘুরে ফিরে আসেন তিনি। তবে এদিন গরুমারা জঙ্গলে গিয়ে ময়ূর ও বাঁদর ছাড়া কিছু দেখতে পাননি তিনি। এতে কিছুটা হলেও নিরাশ হন শতাব্দী। তাঁর সঙ্গে স্বামী, কন্যা সহ পরিবারের সদস্যরাও ছিলেন। শতাব্দী রায় বলেন, ‘পুজোর পর সপরিবারে ডুয়ার্সে ঘুরতে এসেছি। এদিন গরুমারায় গিয়েছি। এর আগেও শুটিং-এর সময় ডুয়ার্সে বহুবার এসেছি। শুক্রবার কলকাতায় ফিরে যাব।‘
