Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Shuvendu Adhikari: বাধা পেয়ে যাওয়া হল না সন্দেশখালি, রামপুর থেকেই ফিরলেন শুভেন্দুরা

Sandeshkhali was not hindered, Shuvendura returned from Rampur
Sandeshkhali was not hindered, Shuvendura returned from Rampur

 

উত্তর ২৪ পরগণা, ১৫ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার পুলিশের বাধা পেয়ে সন্দেশখালি যেতে পারলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর সঙ্গে যাওয়া তিন বিজেপি বিধায়ক। রামপুর থেকেই ফিরতে হল তাঁদের। পুরো ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়।

বাধা পেয়ে রামপুরে দীর্ঘক্ষণ রামপুরে রাস্তার উপরেই বসেছিলেন বিরোধী দলনেতা। কিন্তু পুলিশ তাঁদের সন্দেশখালি যেতে দেয়নি। প্রায় দু’ঘণ্টা পর রামপুর থেকেই আবার কলকাতা ফেরার সিদ্ধান্ত নেন শুভেন্দুবাবুরা। সেখানে তত ক্ষণে হাজির হওয়া তৃণমূল কর্মী, সমর্থকেরা শুভেন্দুকে উদ্দেশ্য করে ‘চোর’ ধ্বনি দেন। শুভেন্দুবাবুরা ফিরে আসতে উদ্যত হন তখনও সমবেত তৃণমূল সমর্থকরা ‘গো ব্যাক’ ধ্বনি দিতে থাকেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

যাওয়ার পথ এর আগে বাসন্তী রোডের উপর মালঞ্চ বাজারের কাছে আদিবাসী মহিলারা শুভেন্দু অধিকারীর বাস দেখে বিক্ষোভ দেখান। ‘গো ব্যাক’ ধ্বনিও দেন। তবে, পুলিশ তাঁদের বাসের ধারে কাছে যেতে দেয়নি। সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। এর আগে এদিন সন্দেশখালির পথেই আবার আটকে দেওয়া হল শুভেন্দু অধিকারীদের বাস। বাসে শুভেন্দুবাবু ছাড়াও ছিলেন আরও তিন বিজেপি বিধায়ক। তাঁরা বাস থেকে নেমে পথে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

You might also like!